রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ‘আলো আসবেই’ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে আজিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এছাড়া বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমীকে আটক করেছে ডিবি পুলিশ।ডিবির সংশ্লিষ্ট সূত্রে দুজনের আটকের তথ্য জানা গেছে।
এরআগে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে।
জাতীয় · ২০ নভেম্বর ২০২৬ · অপরাহ্ণ ১২:০৮ · প্রতিবেদক: সারওয়ার বাবর চৌধুরী
অভিনেতা তমাল মাহবুব আটক
